চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়ায় পাঁচ দিনের সরকারি সফরে আজ (২৮ জুন) ঢাকা ত্যাগ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকের-উজ-জামান।
ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, সফরের সময় জেনারেল ওয়াকার-উজ-জামান দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক ও সহযোগিতা জোরদার করার লক্ষ্যে দুই দেশের ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে দেখা করার কথা রয়েছে।