আজ (২৭ জুন) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চলতি মাসের শুরুর দিকে রাজধানীর মহাখালী বাস টার্মিনালের কাছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের মিছিলে ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের করা মামলায় নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়।
শফিকুল আরও বলেন, জামালপুরে সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে অতিরিক্ত মামলা রয়েছে।
পুলিশ জানায়, ১৮ জুন সকাল সোয়া ৯টার দিকে মহাখালী বাস টার্মিনাল এলাকায় সংক্ষিপ্ত মিছিল বের করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মিছিলে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ।