• রবি. জুন 21st, 2026

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত হয়েছেন

Byএনামুল হক

জুন 21, 2026
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত হয়েছেন

আজ (২১ জুন, ২০২৬) কাতারের আল-শাহানিয়া শহরের শামাল রোডে সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহতরা হলেন- কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণী ইউনিয়নের মাঝতালুক গ্রামের জসিম উদ্দিন, অমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মোস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম নিহতদের পরিবারের বরাত দিয়ে জানান, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত্যুতে কাতারে প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের পাশাপাশি সিলেটে নিহতদের পরিবার ও আত্মীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।