• মঙ্গল. জুন 30th, 2026

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ সিলেটীর মরদেহ দাফনের জন্য দেশে পৌঁছেছে

Byএনামুল হক

জুন 30, 2026
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ সিলেটীর মরদেহ দাফনের জন্য দেশে পৌঁছেছে

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ আজ (৩০ জুন) দেশে ফিরেছে।

নিহতরা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা।

সকাল ৭টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট মরদেহ নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

নিহতরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের আব্দুল কাদির, মাঝতালুক গ্রামের মোস্তাক আহমেদ আফনান, একই গ্রামের জুবায়ের আহমেদ, আগতালুক গ্রামের জসিম উদ্দিন ও আমরপুর গ্রামের জিবাল আহমেদ।

এ সময় সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসানও উপস্থিত ছিলেন। পরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিজ গ্রামে পাঠানো হয়।

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক জানিয়েছে, ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড প্রাথমিকভাবে নিহতদের পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেবে। এ ছাড়া পরবর্তীতে আরও তিন লাখ টাকা প্রদান করা হবে।

গত ২১ জুন সকালে কাতারের শাহানিয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন।

দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের অর্থায়নে মরদেহ প্রত্যাবাসনের প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।