Police today (21 June) detained Khairul Islam Sajib, son of BNP lawmaker for Narayanganj-3 (Sonargaon-Siddhirganj) Azharul Islam Mannan and senior joint convener of the district Jubo Dal, for questioning over multiple allegations, including extortion.
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, আমরা তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পেয়েছি। তাকে ঢাকা থেকে নারায়ণগঞ্জে আনা হয়েছে।
তিনি আরও জানান, সজিবকে পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান শফিকুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, সজিবকে বিভিন্ন অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
তিনি বলেন, “অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। না হলে তাকে ছেড়ে দেওয়া হবে।”
সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে জানতে চাইলে শফিকুল বিস্তারিত বলতে রাজি হননি।
পুলিশ জানায়, ডিবির সহযোগিতায় আজ বিকেলে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে সজিবকে আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদের জন্য বিকেল ৫টার দিকে তাকে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়।
এক ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সন্ধ্যা ৭টার দিকে সজিবকে ডিবির হেফাজতে স্থানান্তর করা হয়।
জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, কর্তৃপক্ষ সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি, হুমকি এবং নারীদের সঙ্গে অসদাচরণের অভিযোগসহ বেশ কিছু অভিযোগ পেয়েছে।
“তদন্ত চলছে, এবং তদন্তের স্বার্থে এই পর্যায়ে আরও বিশদ প্রকাশ করা যাবে না,” সূত্রটি বলেছে।